1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

যশোরে করোনার ছোবল: মৃত্যু ১, ফের শঙ্কা তৃতীয় ঢেউয়ের?- যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। এতে করে জেলার সাধারণ মানুষের মধ্যে ফের করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ আক্রান্ত হয়ে মারা গেছেন মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ৪৫ বছর বয়সী ইউসুফ আলী। তিনি গত পাঁচ দিন ধরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৮ জুন) রাত ১২টা ৩০ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ইউসুফ আলী গত ১৩ জুন শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে মেডিকেল ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে নেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা প্রতিরোধে সবাইকে আবারও সচেতন হতে হবে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট