1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

যশোরে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

জিহাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। গত বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার শারমিন (২১) এবং বেড়গোবিন্দপুর গ্রামের রোজিনা আক্তার রূপা (২৮)।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আনোয়ার ইকবাল এই চক্রের ফাঁদে পড়ে ভুক্তভোগী হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গ্রেপ্তার আসামিরা শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে হানি ট্র্যাপের মাধ্যমে লোকজনকে ফাঁদে ফেলে আটকিয়ে রাখত এবং টাকা আদায় করত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট