1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ, প্রজ্ঞাপন জারি

মনিরামপুরে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শহীদ ইকবাল হোসেনের ব্যাপক গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম মনিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাজ্ব এডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে ঘিরে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ৩টায় তার নেতৃত্বে শুরু হওয়া গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিশাল মিছিলকে কেন্দ্র করে ঢাকুরিয়া বাজারসহ আশপাশের গ্রামগুলোতে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। এলাকা জুড়ে নেতাকর্মীদের ঢলে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আলহাজ্ব এডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ–সভাপতি মাস্টার মোঃ মতিয়ার রহমান।
পুরো কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোঃ মোল্লা মিজান।

মঙ্গলবার দুপুরে ঢাকুরিয়া প্রতাপকাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মাস্টার মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে মিছিলটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ঢাকুরিয়া স্টেডিয়াম মাঠ, কালিতলা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনেই এসে শেষ হয়।
মিছিল জুড়ে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত ছিলেন এবং এডভোকেট ইকবাল হোসেনের মনোনয়ন নিশ্চিত করতে একযোগে ঐক্য ও উদ্দীপনা প্রদর্শন করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন—
এডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন শুধু বিএনপির নেতা নন, তিনি মনিরামপুরের সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রামে প্রথম সারির যোদ্ধা।
তার নেতৃত্বে মনিরামপুরে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে। বক্তারা তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

এডভোকেট ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন
দেশের জনগণ আজ অধিকার বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। মনিরামপুরে দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়নবঞ্চনার অবসান ঘটিয়ে একটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

অনুষ্ঠানের শেষে নেতা-কর্মীরা বাজারের বিভিন্ন স্থানে এবং আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো ঢাকুরিয়া বাজার জনসমুদ্রে পরিণত হয়, যা এলাকা জুড়ে দিনব্যাপী আলোচনার বিষয় হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট