1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

নারীর ‘ঘুষি’ খেয়ে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার এলাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের টিকারবিলা শাখায় কর্মরত ওই নারী লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলে করে আমলসার ফিরছিলেন। পথে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের হাতে থাকা একটি অস্ত্র রাস্তার পাশে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী জানান, তার কাছ থেকে গলার স্বর্ণের চেইন ও ব্যাগে থাকা প্রায় ১৫–১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পড়ে থাকা অস্ত্রটি জব্দ করে। থানার ওসি ইদ্রিস আলী বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি আসল নাকি নকল—তা পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট