1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ, প্রজ্ঞাপন জারি

যশোরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানের পর নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এসব অভিযান পরিচালিত হয় সোমবার (২ ডিসেম্বর) জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায়।

প্রথম অভিযানে ইছাপুর মধ্যপাড়া গ্রামে নিজের বাড়ি থেকে মোঃ আহছান উল্লা (৫৮) কে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সকাল ৯টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে উপপরিদর্শক শেখ আবুল কাশেম কোতয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বিকেলে মনিহার ট্রাক স্ট্যান্ড এলাকায় ৫০ গ্রাম গাঁজাসহ রাশেদুল ইসলাম (৩৩) আটক হন। উপপরিদর্শক মদন মোহনের প্রসিকিউশনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দেন।

একই সময়ে শেখহাটি মসজিদ মোড় এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ শাহ আলম (৩৮) কে আটক করা হয়। উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৬০ টাকা জরিমানা প্রদান করেন।

অন্যদিকে বিকাল ৪টা ৩০ মিনিটে চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া দাড়িপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মুস্তাক হোসেন (২৮) কে গ্রেপ্তার করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খানের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যশোর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট