1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

চুরির অভিযোগে আটক ব্যক্তির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে আটক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শামিম (৩৫)। তিনি ছবদুলের ছেলে এবং বলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন। পুলিশ জানায়, দিবাগত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে তিনি শ্রীকান্তনগর বাজারে মো. আরাফাত হোসেনের বিকাশ দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই তিনি সেখানে যান।

এ সময় দোকান মালিক ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে শামিমকে আটক করেন।

একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দোকান মালিক ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট