1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন

যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শীঘ্রই আগমন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ফেব্রুয়ারির মধ্যে যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসতে পারেন—এমন একটি বক্তব্যকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।
বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর সদর আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অনিন্দ্য ইসলাম অমিত সম্প্রতি যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগকালে তারেক রহমানের সম্ভাব্য আগমনের কথা জানান। তিনি বলেন, খুব শিগগিরই যশোরে দলের শীর্ষ নেতার উপস্থিতি দেখা যেতে পারে, যদিও নির্দিষ্ট তারিখ তখনো জানানো হয়নি।
এই বক্তব্যের পর থেকেই জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, “২ ফেব্রুয়ারি তারেক রহমান যশোরে আসতে পারেন—এমন একটি আলোচনা শোনা যাচ্ছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়।” তিনি আরও বলেন, সম্ভাব্য আয়োজনের জন্য যশোর শহরের উপশহর ডিগ্রি কলেজ মাঠকে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হচ্ছে।

অন্যদিকে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “তারেক রহমান যশোরে আসবেন—এমন কথা তিনি নিজেই জানিয়েছেন। তবে কবে আসবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত সব তথ্য কেন্দ্রীয়ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।”

তারেক রহমানের সম্ভাব্য যশোর সফর নিয়ে শুধু বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন ঘটলে যশোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ হতে পারে।

সব মিলিয়ে তারেক রহমান যশোরে এলে কী বার্তা দেবেন এবং রাজনৈতিকভাবে এর প্রভাব কী হবে—তা নিয়ে জেলা রাজনীতিতে নতুন গতি ও প্রত্যাশা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট