1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জলিল খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে ডা. রাফসান জানির বিরুদ্ধে সাংবাদিকের ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা যশোরের দিনে দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ ঈদে জুতা কেনায় প্রতারণার অভিযোগ, যশোরে ভোক্তাদের ক্ষোভ চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭ আসনে জয়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ফলাফল ও পরিসংখ্যান যাচাই করতে সময় লাগায় প্রকাশে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দলভিত্তিক হিসাবে এককভাবে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।
অন্যান্য দলের প্রাপ্ত আসন সংখ্যা—

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬
  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১
  • গণঅধিকার পরিষদ: ১
  • বাংলাদেশ জাতীয় পার্টি: ১
  • গণসংহতি আন্দোলন: ১
  • খেলাফত মজলিস: ১
  • স্বতন্ত্র প্রার্থী: ৭

এই হিসাব অনুযায়ী জোটভিত্তিকভাবে বিএনপি ও মিত্রদের আসন দাঁড়িয়েছে ২১২ এবং জামায়াত ও তাদের মিত্রদের আসন ৭৭।

গণভোটের ফলাফল
সংবাদ সম্মেলনে ‘জুলাই চার্টার’ নামে রাষ্ট্র সংস্কারের রূপরেখা সংক্রান্ত গণভোটের ফলাফলও তুলে ধরা হয়। এতে ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ, যা সংসদ নির্বাচনের তুলনায় সামান্য বেশি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

ইসি সচিব জানান, চট্টগ্রামের দুটি আসনের সংসদ নির্বাচনের ফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও সেখানে গণভোটের ভোট গণনায় যুক্ত হওয়ায় গণভোটে ভোটের হার তুলনামূলক বেশি হয়েছে।

গেজেট ও শপথ প্রসঙ্গ
ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হলেও আপাতত ২৯৭টির ফল প্রকাশ করা হয়েছে। চট্টগ্রামের দুটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। গেজেট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, তথ্য যাচাই শেষ হলেই দ্রুত গেজেট প্রকাশ করা হবে, যা দুই ঘণ্টার মধ্যেও হতে পারে।

নির্বাচন কমিশন সচিব দাবি করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচন প্রক্রিয়া সন্তোষজনক বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট