1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জলিল খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে ডা. রাফসান জানির বিরুদ্ধে সাংবাদিকের ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা যশোরের দিনে দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ ঈদে জুতা কেনায় প্রতারণার অভিযোগ, যশোরে ভোক্তাদের ক্ষোভ চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন অনিন্দ্য ইসলাম অমিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বেনাপোল/যশোর প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ দপ্তরে তার নিয়োগ নিশ্চিত হলো।
যশোরের প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় রাজনীতিতে মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং খাতে স্বচ্ছতা বাড়ানো তার প্রধান অগ্রাধিকার হবে।
অমিতের প্রতিমন্ত্রী হওয়ার খবরে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তরুণ নেতৃত্ব ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা দিয়ে তিনি খাতটির চলমান সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট