নিজেস্ব প্রতিবেদক:
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) বাঘারপাড়া পৌরসভাস্থ স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা ও উপজেলা মোড়সহ তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, এবং আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা লঙ্ঘন করলে তা বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার শাস্তিযোগ্য অপরাধ হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারী এই আদেশের আওতায় পড়বেন না।
উল্লেখ্য, এই আদেশের একটি অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জকে প্রেরণ করা হয়েছে, যাতে এলাকা জুড়ে আদেশের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত