নিজেস্ব প্রতিবেদক:
যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি মোড়ে অবস্থিত ‘সোনালী ট্রেডার্স’ নামের একটি গ্যাসের দোকানের সহকারী ম্যানেজার ছিলেন। নিহত আব্দুর রশিদ সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা অন্তর (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুর রশিদ ও অন্তর মোটরসাইকেলে করে বাড়ি থেকে পালবাড়ি মোড়ের দোকানে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত