নিজেস্ব প্রতিবেদক:
যশোরের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুরাডাঙ্গা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাকিব বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সুরাডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, সিরাজ (৬০) ও তার তিন ছেলে বিপ্লব (৩৫), সুমন (৪৫) ও মাসুদ (৪০)সহ আরও কয়েকজন এতে জড়িত ছিলেন। হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সাকিব গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আহত সাকিবের বাবা আখতারুজ্জামান দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
যুগ্ম সাধারণ সম্পাদক:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যশোর (সাবেক)
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত