1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডা. রাফসান জানির বিরুদ্ধে সাংবাদিকের ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা যশোরের দিনে দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ ঈদে জুতা কেনায় প্রতারণার অভিযোগ, যশোরে ভোক্তাদের ক্ষোভ চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের

যশোরে ডা. রাফসান জানির বিরুদ্ধে সাংবাদিকের ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোরের একটি আদালতে এক চিকিৎসকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও দ্য ডেইলি অবজারভারের সাংবাদিক সাকিরুল কবীর রিটন।

আদালত সূত্রে জানা যায়, যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসক সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’র অভিযোগ তোলেন। এ বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বাদী আদালতে মামলা দায়ের করেন।

মামলার আবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে দেওয়া ওই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বাদীর ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে আর্থিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির দাবি উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত চিকিৎসক যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এর আগে তার এক আত্মীয় নারী সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কথাও উল্লেখ করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট