নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি এবং যশোর জার্নাল-এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দ্রুত সুস্থতা কামনা করে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসিম রেজা নাসির, সাবেক সহ-সভাপতি এস কে আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, সদস্য সুমন ঘোষ, আজমল হোসেন, নুরুজ্জামান রকি, তুহিন হোসেন, জাহিদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসিফ আকবর সেতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। ভবিষ্যতে সাংবাদিকদের যেকোনো সংকট, পেশাগত চ্যালেঞ্জ ও ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সংগঠনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি নাসিম রেজা নাসির বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের ভালো-মন্দ, সমস্যা-সম্ভাবনা এবং অন্যায়-অবিচারের চিত্র জনগণের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তারা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই কোনো সাংবাদিক যদি অন্যায়, হয়রানি বা অবিচারের শিকার হন, তাহলে বিএমএসএস কখনো নীরব থাকবে না। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আমরা সবসময় তাদের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং বিপদ-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএমএসএসকে একটি আদর্শ ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
পরিশেষে নেতৃবৃন্দ সাংবাদিক আসিফ আকবর সেতুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় আসিফ আকবর সেতু সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত