নিজেস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে নিহতের স্বজনদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
নিহত রিমা গোপালপুর গ্রামের টিপু সুলতানের স্ত্রী এবং ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা গ্রামের হোসেন মোল্লার মেয়ে।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে রিমার ওপর নির্যাতন চলছিল। ঘটনার দিনও অতিরিক্ত টাকা দাবি করা হয়। সেই দাবি পূরণ না হওয়ায় তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে বলে তাদের অভিযোগ। এছাড়া মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও পরিবারের সদস্যরা দাবি করেছেন।
অন্যদিকে, শ্বশুরবাড়ির পক্ষের দাবি, পারিবারিক কলহের জেরে রিমা আত্মহত্যা করেছেন। তারা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের জন্য একটি ফটোকার্ড তৈরি করে দেন
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত