যশোর শহরের পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় শরিফুল ইসলাম জিতু হ'ত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন— একই এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩২), সজিব (২২), শুকোরন বেগম (৪২) এবং পিংকি (২২)।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই রাত ১০টার দিকে সুমন মুঠোফোনে জিতুকে তাদের বাড়িতে ডেকে নেন। পরে জিতু পরিচিত মারুফ হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় গুরুতর আহত হন জিতু এবং তাকে বাঁচাতে এগিয়ে গেলে মারুফ হোসেনও আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে জিতুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কাছে তার মৃত্যু হয়।
এদিকে, শুক্রবার রাতেই পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়া এলাকায় অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় নিহত জিতুর সমর্থকদের একটি অংশ জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত