যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত মাহাবুর রহমান চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে রামকৃষ্ণপুর থেকে মোটরসাইকেলযোগে পোড়াপাড়া যাওয়ার পথে চৌগাছা থানাধীন পোড়াপাড়া এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান।
এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন মাহাবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত