নিজেস্ব প্রতিবেদক:
যশোরের কোতয়ালী মডেল থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের বাবলাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অচিন্তা বিশ্বাস (৩৩) নামে এক ব্যক্তিকে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাবলাতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক অচিন্তা বিশ্বাস যশোরের কোতয়ালী থানাধীন বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার মৃত সন্তোষ বিশ্বাসের সন্তান। তার মায়ের নাম মিনা রানী।
অভিযানে তার কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন বাদী হয়ে অচিন্তা বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত