যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৯ বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কাশির সিরাপ, ১০৯টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল ফোন, বাংলাদেশি ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি প্রসাধনী সামগ্রী।
বিজিবির জব্দ করা এসব মালামালের আনুমানিক মোট মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
আটক দুইজনের পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত