যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে শাহাজালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে।
যশোর জার্নাল
প্রকাশক ও সম্পাদক: মোঃ আসিফ আকবর সেতু।
মোবাইলঃ +৮৮ ০৯৬৯৬০৭০৩৯১
Gmail: jashorejournal@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত