1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে বিএনপির বিক্ষোভ: আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রতিবাদে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (আজ) সন্ধ্যায় যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, সুলতান আহমেদ, রিয়াজ উদ্দিন, এজাজ উদ্দিন টিপু, রবিউল ইসলাম বাবু, শেলি চৌধুরী, যুবদলের জ্যোতি এবং ছাত্রদলের সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রেলগেটের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে প্রায় ২৫ মিনিট ধরে চলে। মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি শাহজাহান বাবু, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী।

বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের দমনমূলক আচরণ ও কথিত নাশকতা পরিকল্পনার প্রতিবাদ জানান। এদিন যশোরের আরও কয়েকটি ওয়ার্ডেও বিএনপি অনুরূপ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট