1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোর ইনস্টিটিউট নির্বাচনে জয়ী হলেন যারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সাফল্য পেয়েছে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’। মোট ২০টি পদের মধ্যে তারা ১৭টিতে জয়লাভ করেছে। অপরদিকে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ পেয়েছে ৩টি পদ।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ২ হাজার ৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটের হার দাঁড়ায় ৭৫ দশমিক ১৭ শতাংশ। তীব্র গরম উপেক্ষা করে ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে প্রবীণ ও নবীন ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হোসাইন।

ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন— কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড.এম. সালেক স্বপন (১১৫৩), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান (১০৯১), নাসির উদ্দীন মিঠু (১০৭০), অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮), প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), এমরান সাদিক (১০২৬), আনিসুজ্জামান পিন্টু (১০০৬), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪) এবং হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।

বিজয়ীদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন। বাকি ১৭ জন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট