1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক

যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক এবং সাংবাদিক আসিফ আকবর সেতুর মা মাহমুদা বেগম আখি আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোরের দড়াটানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম আখি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন সন্তান রেখে গেছেন।

মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির চেয়ারম্যান সুমন সরদার, মহাসচিব মীর দিনার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (নাসিম) সহ বিভিন্ন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক।

এদিকে, সাংবাদিক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটি, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মায়ের মৃত্যুতে আসিফ আকবর সেতু ও তাঁর পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন। মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসার স্মৃতি তাঁদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ মরহুমা মাহমুদা বেগম আখিকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট