1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর প্রতিনিধি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে মো. নাসির উদ্দিন নাসিমকে আহ্বায়ক, মো. মোস্তফা কামাল ও মো. ইমাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসিফ আকবর সেতুকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— মো. জাহিদুর রহমান, মো. আজমল হুদা, মো. নাসির উদ্দিন নয়ন, মো. নুরউদ্দিন খান সোহাগ, আবুল কাদের রিপন, মো. রেজাউল করিম রতন ও মো. রবিউল ইসলাম রবি।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে যশোর জেলার সব উপজেলার সাংবাদিকদের নিয়ে সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. ওয়ালিউল্লাহর নাম উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট