1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক

যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি

আশিক আকবর জিতু
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোর সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সদস্য, ফেরারি আসামি ও অপরাধীদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখার আশ্বাস দিয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

সভায় তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও ফেরারি আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধেও সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ধরনের কোনো তথ্য থাকলে ০১৭৬৯৬০৪১১৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে বিজিবি। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বিজিবি অধিনায়ক বলেন, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত নজরদারিতে নাইট ভিশন প্রযুক্তি, থার্মাল ড্রোন ক্যামেরা ও সিসিটিভিসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চালানো হচ্ছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য বিনিময় এবং সীমান্ত এলাকায় মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় যশোর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট