1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক

তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

অমিতাভ চৌধুরী:

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্মৃতিচিহ্ন সংরক্ষণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছে খুলনা আর্ট একাডেমি। প্রতিষ্ঠানটির উদ্যোগে গড়ে তোলা ঐতিহ্য সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে তিন শতাধিক প্রাচীন ও দেশীয় ব্যবহার্য সামগ্রী। অতীতের জীবনযাপন ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে গড়ে ওঠা এ সংগ্রহশালা ইতোমধ্যে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে।

সোমবার (২ নভেম্বর) খুলনা নগরীর ইকবাল নগর গার্লস স্কুলের পূর্ব পাশে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন করা হয়। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সেখানে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

চিত্রশিল্পী মিলন বিশ্বাস ২০০৩ সালে খুলনা আর্ট একাডেমির কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে ২০২২ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্য সংগ্রহশালা। বর্তমানে সেখানে সংরক্ষিত রয়েছে তিন শতাধিক প্রাচীন ও ঐতিহ্যবাহী সামগ্রী। পুরোনো দিনের মানুষের জীবনযাপন, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির নানা স্মারক এসব সংগ্রহে স্থান পেয়েছে।

সংগ্রহশালায় পুরোনো দিনের ব্যবহার্য সামগ্রীর পাশাপাশি রয়েছে বিভিন্ন সময়ের স্মৃতিবিজড়িত নিদর্শন। এসবের মধ্যে রয়েছে পানের বাটা, পুরোনো টাইপরাইটার, কাঠের খড়ম, গুলতি, টিনের খেলনা, পুরোনো মুদ্রা ও নোট, আদর্শলিপি বই, পুরোনো পত্রিকা, কাঁচের সিরিঞ্জসহ নানা সামগ্রী। প্রতিটি নিদর্শন অতীতের জীবনযাত্রার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর একটি মাধ্যম।

মতবিনিময়কালে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির কার্যক্রম, শিল্পচর্চা এবং ঐতিহ্য সংগ্রহশালার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, পুরোনো দিনের হারিয়ে যেতে বসা ব্যবহার্য সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে শিশু-কিশোরদের অতীতের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এমবিএ শিক্ষার্থী ইয়াকুব আলী এবং চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অনিশা দাসের সঙ্গে দেখা হয়। তাঁরা সংগ্রহশালার বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

এ ছাড়া বেড়াতে আসা হাজী মুহাম্মদ মহসিন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ হয়। তিনিও সংগ্রহশালার বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। উপস্থিত শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের সংগ্রহশালা নতুন প্রজন্মকে অতীতের জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার বাস্তব সুযোগ করে দেয়।

সংগ্রহশালাটিকে আরও সমৃদ্ধ করতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাঁর সংগ্রহের জন্য প্রয়োজন পুরোনো দিনের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী, মুদ্রা, নোট, খেলনা, বই, পত্রিকা, ঘরোয়া ও দাপ্তরিক সরঞ্জামসহ হারিয়ে যেতে বসা নানা ঐতিহ্যবাহী নিদর্শন। কারও ব্যক্তিগত সংগ্রহে এসব সামগ্রী থাকলে একাডেমির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে অতীতের জীবনযাত্রা তুলে ধরার ক্ষেত্রে খুলনা আর্ট একাডেমির এই উদ্যোগ একটি উল্লেখযোগ্য প্রয়াস। সংশ্লিষ্টদের মতে, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয়ে এ ধরনের সংগ্রহশালা আরও সমৃদ্ধ হলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট