1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক

যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজ বাড়ির সামনে হামলায় আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও হৃদয় নামে দুই কর্মচারী লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠানো হয়।

সমু চৌধুরী অভিযোগ করেন, বাড়ির সামনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জাহাঙ্গীর ও হৃদয় তাঁকে মারধর করেছেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।

অন্যদিকে, গ্যারেজ মালিক হৃদয় ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, মা-বোনকে নিয়ে গালিগালাজের অভিযোগে জাহাঙ্গীর তাঁকে মুঠোফোনে হামলার কথা জানিয়েছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সংশ্লিষ্টদের বক্তব্য ও পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট