1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক বেজপাড়ায় মাটির নিচে বোমা বিস্ফোরণ, আহত-২ রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে প্রায় ৩৪ লাখ টাকা প্রতারণার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে সাইবার ইনভেস্টিগেশন টিম। খুলনা ও যশোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নগদ টাকা, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরকার এবং তার স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার নীলা খাতুন (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্যের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এক ব্যক্তি নিজেকে ঢাকার প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দেন। পরে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে গাজীপুরের একটি প্রতিষ্ঠান থেকে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল সরবরাহের অর্ডার দেওয়া হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিল ২১ লাখ ৫০ হাজার টাকা।

গত ২৩ অক্টোবর পণ্যবাহী ট্রাকটি যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রতারক চক্রটি শানতলা পেপসি গেট এলাকায় ট্রাকচালকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের প্রতিষ্ঠানের কর্মচারী পরিচয় দেয়। পরে ৬০০ বস্তা মালামাল ট্রাক থেকে নামিয়ে নছিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে নির্ধারিত স্থানে পণ্য না পৌঁছানোয় খোঁজ নিয়ে সংশ্লিষ্টরা জানতে পারেন, প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়েছিল।

এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকেও কাজী ফার্মের পরিচালক পরিচয়ে ৭৫ মেট্রিক টন গমের অর্ডার দিয়ে মালামাল নেওয়া হয়। দ্রুত বিল পরিশোধের আশ্বাস দিয়ে আরও পণ্য সংগ্রহ করে চক্রটি। সব মিলিয়ে ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বকেয়া রেখে প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। অভিযানে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সাইবার ইনভেস্টিগেশন টিম যশোরের এসআই দেবব্রত ঘোষ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

পুলিশ জানায়, খালেক সরকারের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণাসহ পাঁচটি মামলা এবং তার স্ত্রী নীলা খাতুনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনটি মামলার মধ্যে একটি মামলায় স্বামী-স্ত্রী দুজনকে এবং বাকি দুটি মামলায় শুধু নীলাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট