1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক বেজপাড়ায় মাটির নিচে বোমা বিস্ফোরণ, আহত-২ রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মো: সুজন আলী
  • প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মো: সৃজন আলী: যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারিভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ. এইচ. সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট।

সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মো. ইমদাদুল হক (ইমদাদ) পেয়েছেন ১১৮ ভোট এবং মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে কামরুন নাহার কণা ১৪৮, মো. ওজিহুর রহমান ১৩৪ এবং মোছা. রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান সোহেল।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।

কার্যকরী সংসদের সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেলের প্রার্থীদের এ বিজয়ে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তাদের শক্ত অবস্থানের প্রতিফলন ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট