1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার মধ্যরাত থেকে যানবাহন চলাচলে বিধিনিষেধ, কার্যকর থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা, ১২ ফেব্রুয়ারি শুরু সকাল ৭:৩০ থেকে ভোটগ্রহণ যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীর জামিন ৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা

যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিম্নচাপের প্রভাব, বজায় রয়েছে সতর্ক সংকেত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে। বর্তমানে এর শক্তি কিছুটা কমে এলেও নিম্নচাপটি দেশের অভ্যন্তরে সক্রিয় রয়েছে। এ অবস্থায় যশোরসহ উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরা ও আশপাশের এলাকা দিয়ে নিম্নচাপটি স্থলে প্রবেশ করে। পরে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার সকাল ৯টায় টাঙ্গাইলের আশপাশে অবস্থান করছিল। তবে এর প্রভাব দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে যশোর, খুলনা ও বরিশাল অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এর ফলে যশোরসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে।

ঢাকায় সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তবে এর প্রভাবে বৃষ্টিপাত ও দমকা হাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। বিশেষ করে যশোর ও আশপাশের জেলাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট