1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা কাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী সাইপ্রাসে এস আলম ও স্ত্রীর সম্পত্তি জব্দ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার ইসলামী ব্যাংক তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা পায়। ওইদিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে ব্যাংকটির প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যাংকটির সার্বিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়।

তারল্য সহায়তা পাওয়ার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন গ্রাহকদের উদ্দেশে বলেন, নগদ অর্থ উত্তোলন, ডিজিটাল ব্যাংকিং এবং চেক নগদায়নে কোনো ধরনের সমস্যা হবে না। তিনি জানান, প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার আমানত জমা ও উত্তোলন হচ্ছে এবং রেমিট্যান্স সেবাও স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে গ্রাহকেরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করেছেন। অতিরিক্ত অর্থ উত্তোলনের চাপের কারণে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে।

পর্যালোচনা শেষে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করে। পরে গভর্নর ব্যাংকটির গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, তাদের আমানত নিরাপদ রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট