1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্তা বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর শহরের বিরামপুর কালীতলা এলাকায় একটি বাড়ি থেকে তিনটি সিসি ক্যামেরা চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ক্যামেরাগুলোও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিরামপুর কালীতলা এলাকার নিজ নিজ বাড়ি থেকে মোহন শেখ ও মোহাম্মদ আলীকে আটক করেন। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক মোহন শেখ বিরামপুর কালীতলার জাফর শেখের ছেলে এবং মোহাম্মদ আলী একই এলাকার গোলাম সাদেক খানের ছেলে। পুলিশের দাবি, তাঁরা বিভিন্ন এলাকায় বাড়ির এসির তার ও পাইপ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ির মালিক আরিফুর রহমান বাদল সিসি ক্যামেরাগুলো পরীক্ষা করে ঘুমাতে যান। পরদিন সকালে ক্যামেরাগুলো অফলাইন দেখতে পেয়ে বাইরে গিয়ে তিনি দেখতে পান, ছাদের দুটি এবং বৈদ্যুতিক খুঁটিতে থাকা একটি ক্যামেরা নেই।

এ ঘটনায় আরিফুর রহমান বাদল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে চুরি যাওয়া তিনটি সিসি ক্যামেরাও উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট