1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

যশোরে ৫৫ লাখ টাকা ছিনতাই, হামলার শিকার নগদ কর্মকর্তা

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৮৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর-মনিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, নগদ যশোর শাখার হিসাবরক্ষক কাজী মমিনুর ইসলাম ৫৫ লাখ টাকা কর্মকর্তা রবিউল ইসলামের হাতে বুঝিয়ে দেন। এরপর রবিউল ইসলাম একটি প্রাইভেটকারে করে টাকাগুলো নিয়ে মনিরামপুরের উদ্দেশে রওনা দেন।

সড়কের জামতলা মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর তারা গাড়ির জানালার কাচ ভাঙে এবং রবিউল ইসলামকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এক পর্যায়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট