1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন

নওয়াপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আতঙ্কে ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একের পর এক ককটেল হামলায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্টেশন বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, একটি চক্রের দাবি করা চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে।

প্রথম হামলাটি হয় মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে। প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বিশ্বাস কয়লা, গম ও ভুট্টার ব্যবসা করেন। তিনি জানান, মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত প্রতিষ্ঠান লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এর একটি ভেতরে বিস্ফোরিত হয়ে জানালার কাচ ভেঙে দেয়। এ সময় কর্মচারী মাসুম (৩২), শাওন (৩০) ও জাহাঙ্গীর (২৮) আহত হন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জিয়াউর রহমানের অভিযোগ, প্রায় এক মাস আগে ভারতীয় একটি নম্বর থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং কয়েক দফা হুমকিও দেওয়া হয়েছিল। তিনি ধারণা করছেন, টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।

একই দিন কিছুক্ষণ পর নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় মেসার্স তরফদার ট্রেডার্সের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে, গত ১৮ জুলাই একই বাজারের নওয়াপাড়া গ্রুপের সুফলা বিল্ডিং লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা ছোড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীরা ২০ জুলাই দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। ওই ঘটনায় মামলা হলেও দীর্ঘ আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, বুধবারের ঘটনার বিষয়ে অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. মশিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকালে জরুরি বৈঠকে বসে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট