1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী কারবারি আটক তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে যশোরে গ্রাম চিকিৎসক খুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যশোর সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পরিশ্রমী যুবক শামীমের সর্বনাশ: গরু চুরি, চাঁদাবাজি ও অগ্নিসংযোগে নিঃস্ব এক খামার মালিক

যশোর প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের পরিশ্রমী যুবক শামীম জামান আজ নিঃস্ব ও গৃহহীন। ঋণ করে গড়ে তোলা তার স্বপ্নের গরুর খামার, দোকান ও সংসার একে একে ধ্বংস হয়ে গেছে দুর্বৃত্তদের হাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম জামান ঋণ করে অনেক কষ্টে নিজ গ্রামের পাশে একটি গরুর খামার গড়ে তোলেন। পরিশ্রম ও আন্তরিকতার কারণে এক বছরের মধ্যেই তার খামার এলাকায় ‘একটি দৃষ্টান্ত’ হিসেবে পরিচিতি পায়। খামারে ১৫টি গরু ছিলো এর মধ্যে কয়েকটি গাভী ও কয়েকটি বাচ্চা। প্রতিদিনই তিনি দুধ বিক্রি করে সংসার চালাতেন।

কিন্তু গত ৫ জানুয়ারি ২০২৫ সালের গভীর রাতে দুর্বৃত্তরা খামারে ঢুকে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। খোঁজাখুঁজির পরও কোনো গরু উদ্ধার হয়নি। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় শামীমের পরিবারে নেমে আসে চরম দুর্দশা। মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে তার মা স্ট্রোকে আক্রান্ত হন। মায়ের চিকিৎসা ও সংসার চালানোর জন্য শামীম বাধ্য হয়ে পাশের দাঁতপুর গ্রামের আলতার ব্যাপারীর কাছ থেকে ৫ লাখ টাকা সুদে ঋণ নেন এবং একটি ছোট মুদি দোকান চালু করেন।

কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি শামীমের। দোকান চালু হওয়ার কিছুদিন পরই এলাকার কিছু দুর্বৃত্ত তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় শামীমকে হুমকি দেওয়া হয়। এরপর এক গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয়, পুড়ে যায় সমস্ত মালামাল।

পর পর এসব ঘটনায় শামীম একেবারে ভেঙে পড়েন। স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ করেন, পুলিশ তার মামলা গ্রহণ করেনি। চাঁদাবাজদের ভয়ভীতিতে শামীম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

আ র শি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট