1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে এক লাখ ২০ হাজার টাকা হাতে পাওয়ার পর আটক করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অর্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যাওয়ার পর পেনশন সংক্রান্ত কার্যক্রমের জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।

তার অভিযোগ, প্রায় তিন মাস ধরে নানা অজুহাতে ফাইল ঝুলিয়ে রাখা হয়। একপর্যায়ে তাকে ঘুষ দিতে বাধ্য করা হয় এবং আগে আশি হাজার টাকা দেওয়া হয়। পরে আরও অর্থ দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। তখন পেনশন ছাড় না করার কথা জানানো হয়। এ সময় তার স্ত্রীর বেতনসংক্রান্ত হিসাবেও জটিলতা তৈরি করা হয় বলে তিনি অভিযোগ করেন।

মোহাম্মদ নুরুন্নবী বলেন, বুধবার বিকেলে ফাইল ছাড়ের কথা বলে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। ওই সময় দুদকের একটি দল সেখানে উপস্থিত হয়ে অর্থসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করে।

দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট