1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ যশোর বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি সোহরাওয়ার্দী উদ্যানে হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সীতাকুণ্ডের সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য আহত

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল অভিযানে অংশ নিতে জঙ্গল সলিমপুর এলাকায় যায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও হামলা চালায়। এতে তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এছাড়া ঘটনার সময় র‍্যাবের আরও দুই সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি এলাকায় এসে সন্দেহভাজন আসামি ধরার চেষ্টা করলে স্থানীয় কিছু লোক তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট