1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাফসান জানি–সামিয়া আফরুজ ঘটনায় নতুন মোড়, প্রেস ব্রিফিং ও অভিযোগ ঘিরে নানা প্রশ্ন যশোরে অস্ত্র উদ্ধার মামলায় আরও দুইজন আটক করোনার টিকার পর এলার্জি বেড়েছে—অভিযোগ যশোরে ধ’র্ষ’ণ অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, ১০ লাখ টাকার ‘ব্ল্যা’কমেইল’ দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল জলিল খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত যশোরে ডা. রাফসান জানির বিরুদ্ধে সাংবাদিকের ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর যশোরে তেলপাম্পে অভিযান, জরিমানা যশোরের দিনে দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ ঈদে জুতা কেনায় প্রতারণার অভিযোগ, যশোরে ভোক্তাদের ক্ষোভ চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে দুই যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট সংলগ্ন এলাকায়।
নিহত চালক ইসলাম পরিবহনের ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া ইসলাম পরিবহনের বাস দোয়ারিকা সেতু পার হওয়ার পর নতুনহাট এলাকায় পৌঁছালে, ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন এবং একজনের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট