1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

যশোরে অস্ত্র উদ্ধার মামলায় আরও দুইজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে অভিযানে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করা হয়েছিল।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, শহরের এমকে রোডের সন্ধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একটি ইলেকট্রনিক্স দোকান থেকে আলী হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আরও দুইজনকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, ঘটনার কিছু সময় আগে দুই ব্যক্তি ওই এলাকায় আসেন এবং তাদের একজন একটি ব্যাগ দোকানে রেখে যান।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা খালেদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌসকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার তাদের আদালতে হাজির করা হলে, তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট