1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আটকের পর যশোরে আনা হয়েছে বহিস্কৃত যুবদল নেতা এস্কেন্দার আলী জনিকে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের বহিস্কৃত যুবদল নেতা ও সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে ঢাকায় আটকের পর যশোরে নিয়ে এসেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ডিবির একটি বিশেষ টিম তাকে যশোরে পৌঁছে দেয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ছিল। রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগ ওঠে।

এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে সমালোচনা বাড়তে থাকলে সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা।

ওই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে। ডিবির একটি সূত্র জানিয়েছে, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট