1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ

পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই যশোর জেলায় কর্মরত এসআই মো. আলমগীর হোসেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তার হাতে এ সম্মাননা তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ দক্ষতা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর ভূমিকা এবং জনসেবায় আন্তরিকতার জন্য তিনি এ স্বীকৃতি পেয়েছেন। দায়িত্ব পালনে সততা ও পেশাদার মনোভাবের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন দক্ষ ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

এ অর্জনে পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

সহকর্মীদের ভাষ্য, অপরাধ দমনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন এবং সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টার ফলেই এসআই আলমগীর হোসেন এ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার এ অর্জনে পিবিআই যশোর জেলায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

পিবিআই যশোর জেলার পক্ষ থেকে তার ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট