1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের দাবি করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২৭ আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া অপর ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আদালতের ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন এবং আলোচিত যুবলীগ কর্মী রূপদিয়ার বিপুল হোসেন রয়েছেন। পুলিশ জানায়, রোববার রাতে শহরের আরএন রোড এলাকা থেকে মোমেল হোসেন এবং রূপদিয়া এলাকা থেকে বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট