1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক

শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

রিজেস্ব প্রতিবেদক:

যশোরের মণিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের কৃতি সন্তান কৃষিবিদ বিএম আলমগীর কবীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। তিনি ৩.৮৭ জিপিএ পেয়ে সফলভাবে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে প্রকাশিত জুলাই-ডিসেম্বর ২০২৫ সেমিস্টারের ফলাফলে তাঁর এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএম আলমগীর কবীর যশোরের মণিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে। তাঁর বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষা ও আদর্শিক পরিবেশে বেড়ে ওঠা আলমগীর কবীর ছাত্রজীবন থেকেই মেধা, নেতৃত্ব ও গবেষণামুখী চিন্তাধারার পরিচয় দিয়ে আসছেন।

বর্তমানে তিনি প্রফেসর ড. সফিউল্ল্যাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর গবেষণার বিষয় দেশের দক্ষিণাঞ্চলে “স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি”র প্রয়োগ ও উন্নয়ন।

সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে কৃষিবিদ বিএম আলমগীর কবীর বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করা এবং গবেষণার ফল তৃণমূল কৃষকদের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট