1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে দুই আসামি গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল এর উদ্যোগে আজ যশোর কোতোয়ালি মডেল থানাধীন বারান্দি পাড়া ঢাকা ব্রিজ ও নিরালা পট্টি এলাকায় দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন যশোরের বিরামপুর ইটভাটা এলাকার মৃত সোনা শেখের পুত্র মো. সোহরাব শেখ (৬৫) এবং ঘোলদাহ শেখপাড়া এলাকার শেখ নেছার আলীর পুত্র মো. রাজু আহমেদ (২৮)। তাদের নিকট থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১,৫০০ টাকা।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল আহাদ। মোবাইল কোর্টে মো. সোহরাব শেখকে ১০ দিন ও মো. রাজু আহমেদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদেরকে যথাক্রমে ৪০০ টাকা ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট