1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনাগুলোতে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে শার্শা উপজেলার রামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামপুর গ্রামের বাসিন্দা মো. কামারুল হাসান (৪০)কে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ঘরের একটি মিটসেফের নিচের তাক থেকে প্রায় ১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি মো. আজিবার খাদিমদার ও অভিরন খাতুনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশি চালিয়ে মাহফুজুর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাহফুজুর রহমান চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গুজরা এলাকার মৃত জানে আলমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট