1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনকে সরিয়ে অন্য বিচারক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এ সময় তারা কিছু সময়ের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তের কথাও জানান।

সোমবার যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালত বর্জন করার পরও তাদের কোনো প্রতিকার পাওয়া যায়নি। তার অভিযোগ, বিচারক আইনজীবীদের উপস্থিতি ছাড়াই বাদী ও আসামিপক্ষের স্বজনদের সঙ্গে নিয়ে বিচারকাজ পরিচালনা করছেন এবং এ ক্ষেত্রে অতিরিক্ত পুলিশি উপস্থিতিও রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিচারক আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা বিচারিক পরিবেশের জন্য সমীচীন নয়। এ বিষয়ে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে সরিয়ে অন্য কোনো বিচারককে দায়িত্ব দিলে তারা পুনরায় এজলাসে ফিরে যাবেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত যশোরের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্তের কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আইনজীবী নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট