1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

যশোরে আসামি ধরতে গিয়ে হামলা, ওসিসহ সাত পুলিশ সদস্য আহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের চৌগাছায় নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একটি দল নিয়মিত মামলার আসামি সিয়ামকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তারের পরপরই স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত পুলিশের ওপর চড়াও হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

সংবাদ পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ দল ঘটনাস্থল ত্যাগ করার সময় আবারও হামলার শিকার হয়। এ সময় এএসআই লাভলু গুরুতর আহত হন এবং তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আবেদীন জানান, আহত সাতজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে এসেছেন, তাদের একজনের মাথায় আঘাত গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়াম বর্তমানে থানায় রয়েছে এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট