1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। স্থানীয়রা জানান, বিয়ের ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে ও কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। সোমবার বিকালে যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ইমাদুলের বাড়িতে পৌঁছায়।

কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। আহতরা হলেন এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদের স্ত্রী মাছুরা খাতুন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, বিস্তারিত জানতে হলে কালীগঞ্জ থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে হবে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যশোর কোতোয়ালি থানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট