1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ

বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন ঈদুল আজহা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের আনুষ্ঠানিক সূচনা হবে। সেই হিসাবে, ১০ জিলহজ—অর্থাৎ ৭ জুন (শনিবার)—সারা দেশে উদ্‌যাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখা, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আয়াতুল ইসলাম, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও আলেমগণ।

অন্যদিকে, সৌদি আরবে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তার আগের দিন ৫ জুন পালিত হবে পবিত্র হজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট