1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার

যশোর চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক-৩ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ ৩ জন আটক, একজনের বিরুদ্ধে মামলা, দুইজনকে কারাদণ্ড

যশোর প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যশোর জেলার চৌগাছা উপজেলায় সফল অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এ অভিযানে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল, ২৯ মে ২০২৫ তারিখে। অভিযান পরিচালিত হয় চৌগাছা থানাধীন বর্ণি মাঝেরপাড়া ও পুড়াপাড়া খালপাড়া এলাকায়। অভিযানে আটককৃতরা হলেন—

মোঃ মিজানুর রহমান (৩৪), পিতা: মোঃ শহিদুল ইসলাম, সাং: বর্ণি মাঝেরপাড়া।

মোঃ মিন্টু সরদার (৫৫), পিতা: মৃত মনু মিয়া, সাং: পুড়াপাড়া খালপাড়া।

মোঃ মন্টু মিয়া (৪০), পিতা: মোঃ আখের আলী, সাং: পুড়াপাড়া খালপাড়া।

অভিযান শেষে উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) চৌগাছা জনাব ফারজানা ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই আসামিকে দণ্ড প্রদান করা হয়। মোঃ মিন্টু সরদার ও মোঃ মন্টু মিয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

অভিযান পরিচালনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলার উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট